বানৃদরবান জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী আর নেই

আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২২ | আপডেট: ৫:২০ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মংক্যচিং চৌধুরী আর নেই।

শনিবার(২২ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। পরিবার সূত্রে জানা যায়, গত ২দিন আগে শরীরিক অসুস্থতায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ফুসফুসে পানি জমা, কিডনি ৭০শতাংশ কাজ করছে না এবং ডাইবেটিসের কারনে পা ফুলে গেছে বলে কর্ত্যরত চিকিৎসক জানিয়েছে। পরবর্তীতে আইসিইউতে চিকিৎসারত অবস্থায় শারীরিক অবনতি হলে আজ সকালে বান্দরবান নিজ বাড়িতে আনা হয়। পরে সকাল সাড়ে ১০টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।