ধামইরহাটে ভোরের দর্পণে প্রতিষ্ঠা বাষিকী উদযাপন

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ন, ২১ জানুয়ারী ২০২২ | আপডেট: ৫:১০ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬

নওগাঁর ধামইরহাটে জনপ্রিয় জাতীয় দৈনিক পত্রিকা দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ২০ জানুয়ারী রাত ৮ টায় ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের ২১ বছর পূর্তি ও ২২ বছরে পদার্পণের উপলক্ষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি মিডিয়া বান্ধব কর্মকর্তা ধামইরহাট উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপনের সভাপতিত্বে ও ভোরের দর্পনের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এম এ মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এ্যাডভোকটে খুরশিদুল আলম খসরু, এডভোকেট মামুনুর রশীদ, বিডিসি ক্রাইম নিউজের সম্পাদক ও প্রকাশক আনিছুর রহমান, কাউন্সিলর আমজাদ হোসেন, উপজেলা প্রেস ক্লাবের উপদেস্টা জুলফিকার আলী, জাহাঙ্গীর আলম, ক্লাবের সহ-সভাপতি পাস্কায়েল হেমরম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, সদস্য মেহেদী হাসান সরকার প্রমুখ। প্রধান অতিথি উপজেলা প্রকৌশলী আলী হোসেন বলেন, ‘এলাকা ভিত্তিক সর্বাধিক নিউজ প্রকাশে ভোরের দর্পণ অনেক এগিয়ে, পত্রিকার সাফল্য কামনা করছি।