ধামইরহাট ইউনিয়ন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১০:২৬ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬
নওগাঁর ধামইরহাটে আগামী অক্টোবর মাসে ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে ১ নং ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগের পূনাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।

২৮ সেপ্টেম্বর  বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৬৯ সদস্য বিশিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম।কমিটিতে প্রবীণ আওয়ামী লীগ কর্মী মোঃ তনছের আলী সভাপতি,  আব্দুল লতিফ মাস্টার  সহ-সভাপতি,  ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সাধারণ সম্পাদক, আক্কাস আলী, সহ-সম্পাদক,  মোঃ ইউসুফ আলী সাংগঠনিক সম্পাদক, জাকারিয়া হোসেন (মেম্বার) কে আইন বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব দিয়ে সর্বসম্মতিক্রমে  ৬৯ সদস্য  বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। আগামী তিন বছর এই কমিটির দায়িত্ব পালন করবেন। আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীগণ এই কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।