গুইমারায় পারিবারিক কলহে বিষপানে গৃহবধুর আত্মহত্যা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি
পার্বত্যাঞ্চল প্রতিনিধি পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২১ | আপডেট: ৮:১১ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬

খাগড়াছড়ির গুইমারায় পারিবারিক কলহে মোছাঃ জান্নাতুল ফেরদৌস নামে এক গৃহবধূ বিষ পানে আত্মহত্যা করেছে। 

মঙ্গলবার (১০ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার পূর্ব হাজীপাড়ায় এ ঘটনা ঘটে।

দুই সন্তানের জননী জান্নাতুল ফেরদৌস মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়া এলাকার মোঃ আবু তাহেরের ছোট মেয়ে। 

বিবাহের পর হতে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও দাম্পত্য কলহ বিরাজমান ছিল বলে জানা যায়।

পারিবারিক সূত্র মতে, জালিয়াপাড়া এলাকার আবু বক্করের ছেলে প্রবাসী মোঃ হায়দার আলীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস নিজ বাড়ির টয়লেটে গিয়ে বিষপান করে। দীর্ঘ সময় পরও টয়লেট থেকে বের না হওয়ায় একপর্যায়ে তাকে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। 

নিহতের লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে তার মা-বাবার কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

জান্নাতুল ফেরদৌস এর পিতা মোঃ আবু তাহের বলেন, আমার মেয়েকে ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান। 

গুইমারা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।