পীরগাছায় মাস্ক বিতরণ করলেন সমাজ সেবক লিংকন

একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ন, ০৯ জুলাই ২০২১ | আপডেট: ৫:৩৭ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬

করোনা মহামারী যখন ঊর্ধ্বমুখী, মানুষ তখন করোনার স্বাস্থ্যবিধি সম্পর্কে উদাসীন। সচেতনতার ছিটেফোটা নেই গ্রাম-গঞ্জ ও স্থানীয় হাট-বাজারগুলোতে। ঠিক তখনই সাধারণ মানুষকে সচেতন করতে মাঠে নেমেছেন পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহ মো. আতিকুর রহমান লিংকন। শুক্রবার (৯জুলাই) বিকেলে পাওটানাহাটে অবচেতন মানুষকে মাস্ক বিতরণ করেন আতিকুর রহমান লিংকন। 

তিনি সাবেক চেয়ারম্যান ও ছাওলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মরহুম শাহ আব্দুল হাকিম এর ছেলে। করোনা শুরু থেকেই পিতার পাশাপাশি সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন আতিকুর রহমান লিংকন। পাওটানাহাট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য লিংকন বাবার আদর্শে দীর্ঘদিন থেকে মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষার্থী রাশেদ মিয়া, চাকুরীজীবি মমিনুল ইসলাম প্রমুখ।