সাপাহারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২১ | আপডেট: ৮:১৯ পূর্বাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬

নওগাঁর সাপাহারে বিডি ক্লিন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিডি ক্লিন সাপাহার শাখার আয়োজনে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।  উক্ত ফাইনাল খেলায় স্পন্সর করেন মনির এন্টারপ্রাইজ ও জান্নাত লেডিস কর্ণার। 

এসময় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার, বিশিষ্ট ব্যাবসায়ী ও সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক মনিরুল ইসলাম মনির,  সদর ইউনিয়ন আ'লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, যুব মহিলা লীগের উপজেলা শাখার আহ্বায়ক নুরে জান্নানত ময়না।